সম্পর্কেAbout Nirbhoy GPS
বাংলাদেশের সড়ক, বহর ও পরিবারের জন্য তৈরি ভেহিকল ট্র্যাকিংVehicle tracking built for Bangladesh's roads, fleets and families
নির্ভয় জিপিএস সম্পর্কেAbout Nirbhoy GPS
নির্ভয় জিপিএস বাংলাদেশের একটি ভেহিকল ট্র্যাকিং ও ফ্লিট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। আমরা ডিভাইস, মোবাইল অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম দিই, যার মাধ্যমে মালিক জানতে পারেন তাঁর গাড়ি এখন কোথায়, কীভাবে চালানো হচ্ছে এবং তাতে কত খরচ হচ্ছে।
একটি ব্যক্তিগত গাড়ির খোঁজ রাখতে চাওয়া পরিবার থেকে শুরু করে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস, পিকআপ ও ভারী যন্ত্রপাতির বড় বহর পরিচালনাকারী লজিস্টিকস, ডিস্ট্রিবিউশন, রেন্টাল ও কনস্ট্রাকশন কোম্পানি — সবাই আমাদের গ্রাহক। বহর ছোট হোক বা বড়, প্রয়োজন একটাই: নির্ভরযোগ্য লোকেশন তথ্য, সঠিক রিপোর্ট এবং সমস্যার সময় পাশে থাকা একজন মানুষ।
আমরা যা দিই
- লাইভ ম্যাপ সহ রিয়েল-টাইম ট্র্যাকিং ও পূর্ণ রুট হিস্ট্রি
- জিওফেন্স, ওভারস্পিড, অনুমোদনহীন চলাচল ও ইগনিশন অ্যালার্ট
- জ্বালানি চুরি ও অস্বাভাবিক খরচ ধরার জন্য ফুয়েল মনিটরিং
- খরচ ও নিরাপত্তা নিয়ন্ত্রণে ড্রাইভার বিহেভিয়ার ও ট্রিপ রিপোর্ট
- রিমোট ইঞ্জিন কাট-অফ ও অ্যান্টি-থেফট সুরক্ষা
- দেশব্যাপী ডিভাইস ইনস্টলেশন, সার্ভিসিং ও স্থানীয় সাপোর্ট
নামেই আমাদের ওয়াদা — নির্ভয়। চোখের আড়ালে থাকা গাড়ি নিয়ে প্রতিটি মালিক যেন ঠিক এমনটাই অনুভব করেন।
Nirbhoy GPS is a Bangladeshi vehicle tracking and fleet management company. We supply the devices, the mobile apps and the web platform that let owners see exactly where their vehicles are, how they are being driven, and what they are costing to run.
Our customers range from families keeping an eye on a single private car to logistics, distribution, rental and construction companies running large mixed fleets of trucks, covered vans, buses, pickups and heavy equipment. Whatever the size of the fleet, the need is the same: reliable location data, honest reports, and someone who picks up the phone when something goes wrong.
What we provide
- Real-time tracking with live map view and complete route history
- Geofence, over-speed, unauthorised movement and ignition alerts
- Fuel monitoring that exposes theft and abnormal consumption
- Driver behaviour and trip reports for cost and safety control
- Remote engine cut-off and anti-theft protection
- Nationwide installation, servicing and local support
The name says it: nirbhoy means fearless — and that is how every owner should feel about a vehicle that is out of sight.
আমাদের মিশনOur Mission
বাংলাদেশের সড়কে চলা প্রতিটি গাড়িকে দৃশ্যমান, জবাবদিহিমূলক ও নিরাপদ করা — মালিককে এমন তথ্য দেওয়া যাতে তিনি খরচ কমাতে পারেন, সম্পদ রক্ষা করতে পারেন এবং নিশ্চিন্তে চলতে পারেন; সঙ্গে থাকবে সহজে পাওয়া যায় এমন স্থানীয় সাপোর্ট।To make every vehicle on Bangladesh's roads visible, accountable and secure — giving owners the data to cut costs, protect their assets and travel without worry, backed by local support they can actually reach.